শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি রপ্তানিমুখী শিল্পকে বিকশিত/সহায়তা/গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত “এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইনান্স ফান্ড (ইএফপিএফ)” এর অধীনে ১০,০০০.০০ (দশ হাজার) কোটি টাকার তহবিল হতে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিমুখী গ্রাহকেরা তাদের রপ্তানি ব্যবসার কাঁচামাল সংগ্রহের জন্য প্রাক অর্থায়ন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এর উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ