শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Price Sensitive Information of Beacon Pharmaceuticals PLC. অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো রংপুর কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার ওপর আইসিএসবি’র সফল সেমিনার অনুষ্ঠিত চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক পরিবার ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের ৭৯তম সভা অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

ডাচ্-বাংলা ব্যাংকের ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে স্বাগত জানান।

সম্মানিত শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এরই প্রেক্ষিতে, সভায় ব্যাংকের মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অফ অ্যাসোসিয়েশন এর সংশোধনীসমূহও সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।

এছাড়াও, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন।

সভা সফলভাবে সম্পন্ন করায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সম্মানিত শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ