মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মাসুদ খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস এর নেতৃত্বে আইসিএসবি-এর অফিস বেয়ারারগণ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে আইসিএসবি-এর প্রেসিডেন্ট বিএসইসি-এর চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আইসিএসবি-এর সদস্যদের পেশাগত উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।  

আইসিএসবি-এর প্রতিনিধি দল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার হোসেন সাদাত এফসিএস-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে আইসিএসবি-এর প্রেসিডেন্ট বিএসইসি-এর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।   
      
বিএসইসি-এর চেয়ারম্যান প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং কোম্পানি সেক্রেটারী পেশার উন্নয়নে আইসিএসবি-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিএসইসি-এর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে। তিনি আইসএসবি-এর প্রতি তার সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি-এর প্রতিনিধিদল বিএসইসি চেয়ারম্যানকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউট-এর উত্তরোত্তর অগ্রগতির ক্ষেত্রে সহায়তা করবে।  

সাক্ষাৎকালে আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস এবং সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ