মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ - সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন কোথায়, কীভাবে হবে জানালেন ইসি সচিব আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে? ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লেনদেনের শীর্ষে বেক্সিমকো একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি : চিফ হুইপ
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট ঢাকা রিজেন্সি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।      

আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মোঃ মনিতুর রহমান এবং ডিএমডি এন্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং মোঃ মাহমুদ হাসান।     

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন; ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফাবলিহা গুলরুখসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর রুম ভাড়ায় ৫০%, বাফেট এ ৪০%, আ-লা কার্ট মেনুতে ১০%, বাঙ্কুয়েট ভেনুতে ৫০%, স্পা সার্ভিসেসে ১৫% এবং হেলথ ক্লাব (জীম) এ ৩০% ছাড় উপভোগ করতে পারবেন।  

সর্বশেষ পাওয়া সংবাদ