বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার চারটি জোন ও দুইটি কর্পোরেট শাখা, ময়মনসিংহ, নোয়াখালী ও ফরিদপুর জোনসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সোমবার (১০ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, দুইটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ সংযুক্ত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ