মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিআইপিএফএ। তিনি ২০২৫-২০২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদে, অর্থাৎ ৪ আগস্ট ২০২৬ থেকে ৯ অক্টোবর ২০২৮ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৫ আগস্ট) আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত আইসিএসবির ১২৩তম কাউন্সিল সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

বর্তমানে মোহাম্মদ শাহজাহান বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, রংপুরে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং ২ জুলাই ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্বব্যাংক ও ইফাদ-অর্থায়িত এনএটিপি-২ প্রকল্পে পাঁচ বছর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইডিডি) থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পেশাগতভাবে তিনি বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ) এবং যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল কনসালট্যান্টস (আইএফসি)-এর সদস্য। এছাড়া বর্তমানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ