শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

আইসিএসবি’র উদ্যোগে ‘ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে সম্প্রতি ঢাকাস্থ ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে সদস্য, কর্পোরেট কর্মকর্তা এবং পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Mastery on Finance Act, 2026: Changes, Impact & Practice’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী-র স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন আইসিএসবি-এর ট্রেজারার এবং প্রশিক্ষণের সমন্বয়কারী মো. মিজানুর রহমান এফসিএস। তিনি সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- রেজাউল করিম, দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); মোঃ নাজমুল হোসেন, দ্বিতীয় সচিব (কর বিধি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); মো. আব্দুল আজিজ এফসিএস, ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড; হাদিসুল আলম এফসিএস, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কনসালটেন্ট, হাদিসুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস; এবং দীপঙ্কর দত্ত এফসিএস, সিএফও, ডিভাইন মার্সি হাসপাতাল। 

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ নিম্নোক্ত বিষয়সমূহের ওপর বিস্তারিত আলোচনা করেনঃ 
•    ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব;
•    ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ আয়কর সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব;
•    উৎসে কর কর্তন (টিডিএস)-এর বাস্তব প্রয়োগ;
•    উৎসে ভ্যাট কর্তন (ভিডিএস)-এর বাস্তব প্রয়োগ; 
•    ব্যক্তিগত আয়কর-এর বাস্তব প্রয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর কমিশনার মোঃ নুরুজ্জামান খান। প্রশিক্ষণ সেশন শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশিক্ষকবৃন্দ সকল প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

প্রশিক্ষণে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ শরিফ হাসান  এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। 

 

সর্বশেষ পাওয়া সংবাদ