বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ

গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা, চাকরির বাজারের জন্য তাঁদের প্রস্তুত করা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে এআইভিত্তিক বিভিন্ন সমাধান তৈরির ¯স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় এ গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) এবং কানাডাভিত্তিক ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও শিল্প খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল নেতৃত্ব এবং এ খাতের নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি কাজের দক্ষতা ও মান বাড়াতে এআইয়ের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য বলেও উল্লেখ করেন।

এ অর্জন প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহক ও সমাজের জন্য কার্যকর মূল্য তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলালিংকের অঙ্গীকারের প্রতিফলন। রাইজের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও সহজলভ্য করে তুলছি। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে আমরা এমন ডিজিটাল উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্তর্ভুক্তি বাড়াবে, কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখবে।”

শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও বাস্তবমুখী ও সহজলভ্য করতে একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম ˆতরি করছে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এ অবদানের স্বীকৃতি হিসেবে রাইজ এআই ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে।

রাইজের ভোকালাইজ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক এআইভিত্তিক স্পোকেন ইংলিশ কোচিংয়ের সুবিধা পান। এতে ব্যবহারকারীর উচ্চারণ, সাবলীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া হয়। অন্যদিকে, সিভি-রাইজার ব্যবহারকারীদের পেশাদার ও অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)-উপযোগী জীবনবৃত্তান্ত ˆতরি করতে সহায়তা করে, যা তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখে।

এর পাশাপাশি, ডিজিটাল দক্ষতা, উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এবং দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন এআইভিত্তিক টুল যুক্ত করছে রাইজ। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করছে প্ল্যাটফর্মটি।

 

সর্বশেষ পাওয়া সংবাদ