শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ গত রবিবার (২৬ জুলাই) সাইমন.এইচ.চৌধুরী হল, ঢাকা ক্লাব এ অনুষ্ঠিত হয়। 

কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম প্রধান অতিথি এবং মাননীয় ভাইস চেয়ারম্যান সাব্বির উল কবির বিশেষ অতিথি হিসাবে উক্ত সভার আসন অলংকৃত করেন। সম্মেলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিবুর রহমান খান সভাপতিত্ব করেন। অত্র অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ এর সঞ্চালনা করেন অত্র কোম্পানীর কোম্পানী সচিব মোঃ নূর-উল-আলম এফসিএস, এল.এল.বি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক এবং এনআরসি চেয়ারম্যানা গুলশান আরা আফরোজা।

কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম সকলকে বীমাবিধি তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্ক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান এবং বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিবুর রহমান খান ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহবান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখা প্রধানগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ