সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
কর্পোরেট

আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনী নেতৃত্ব, সুশাসন, দক্ষতা উন্নয়ন এবং সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নিকট থেকে ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন-এর প্রধান মোঃ মিজানুর রহমান।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়| অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারক, কর্পোরেট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, উদ্ভাবনী কার্যক্রমের প্রসার, সুশাসন জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আল-আরাফাহ& ইসলামী ব্যাংক পিএলসি-কে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আল-আরাফাহ& ইসলামী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা, সুশাসন এবং টেকসই উন্নয়নের প্রতি তার অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভবিষ্যতেও ব্যাংকটি আধুনিক, নিরাপদ ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বশেষ পাওয়া সংবাদ