শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Credit Rating Information of Monno Ceramic Industries Ltd. চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিপিজিএ’র প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সেনসেশনের সৌজন্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
advertisement
কর্পোরেট

সেনসেশনের সৌজন্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’

বিয়ের আয়োজনকে আরও আড়ম্বরপূর্ণ, আধুনিক এবং পরিকল্পিত করে তুলতে প্রথমবারের মতো সেনসেশন-এর সৌজন্যে ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর সহযোগিতায় হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজনে এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল, যেখানে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় প্রায় সব সেবা ও সমাধান মিলবে এক ছাদের নিচে। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে এক অনন্য মিলনমেলা।

দুই দিনের এই উৎসবে দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড এবং সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। থাকবে বিয়ের সাজসজ্জার নান্দনিক ধারণা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।

উৎসবে অংশ নিচ্ছে দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ। এছাড়া সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।

উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেলের বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।

এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ খাদ্য আয়োজনও। ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিং-এ পরিবেশন করা হবে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। অতিথিরা উপভোগ করতে পারবেন খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের জনপ্রিয় নানা পদ। পাশাপাশি নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়, যেখানে হোটেলটির নেতৃত্ব এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো দুই দিনব্যাপী এই উদযাপনের বিস্তারিত বিবরণ তুলে ধরে এবং দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোকে এক ছাদের নিচে একত্রিত করার রূপকল্পের ওপর আলোকপাত করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের হেড অফ ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।

"ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল হলো এমন একটি জায়গা যেখানে বিলাসিতা, আভিজাত্য, সৃজনশীলতা এবং জীবনধারা এক ছাদের নিচে মিলিত হয়। দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডকে একত্রিত করে আমরা অবিস্মরণীয় বিয়ের অনুপ্রেরণার জন্য একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন তৈরি করতে চাই।" বলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো।

‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না। বিয়ের পরিকল্পনা, নতুন ধারণা, বিশেষজ্ঞের পরামর্শ এবং এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে এই আয়োজন হতে যাচ্ছে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির অন্যতম বড় উৎসব। ২০২৬ সালের ৩১ জুলাই এবং ১ আগস্ট উভয় দিনই অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সবাইকে এই উৎসবে অংশ নিয়ে বিশ্বমানের ওয়েডিং অভিজ্ঞতা, নান্দনিক আয়োজন এবং বিলাসবহুল আতিথেয়তার স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ