রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।  

আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম-এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিএফও শিব পদ দে।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস তরিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকগণ ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সকল পণ্যে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক কিস্তিতে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ