রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
কর্পোরেট

সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি. এবং বেসিক ব্যাংক পিএলসি. এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বেসিক ব্যাংক পিএলসি. সোনালী ব্যাংক পিএলসি’র নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। এর ফলে বেসিক ব্যাংকের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ,  সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ