মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

আইসিএবি কফি টেবল বুক: লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) পাঁচ দশকের ইতিহাস নিয়ে বহুল প্রত্যাশিত “আইসিএবি কফি টেবল বুক: লিগ্যাসি ইন মোশন” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারস্থ সিএ ভবনের আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এর মোড়ক উন্মোচন করেন। 

‘লিগ্যাসি ইন মোশন’ প্রতিপাদ্যের মাধ্যমে এই স্মারক প্রকাশনায় আইসিএবি’র প্রতিষ্ঠা, যাত্রা, অর্জন ও অবদানের সুদীর্ঘ ঐতিহ্য এবং বাংলাদেশে হিসাব পেশার বিকাশকাল তুলে ধরা হয়েছে। একইসঙ্গে এই অর্জন ও ঐতিহ্যের রূপকার এবং রূপান্তরমূলক উদ্যোগের উপর আলোকপাত করা হয়েছে, যা ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ বলেন, “এই কফি টেবল বুক আইসিএবি’র গৌরবময় ঐতিহ্য, পেশাগত উৎকর্ষতা এবং জনস্বার্থ রক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। এটি আমাদের ইনস্টিটিউটের যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোকে ধারণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সততা, দক্ষতা ও নেতৃত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে অনুপ্রাণিত করবে।”

মোড়ক উন্মোচনের সময় অনুষ্ঠানে আইসিএবি’র সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি বর্তমান ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, কাউন্সিল সদস্য এবং সম্মানীয় সদস্যরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে আইসিএবি’র কাউন্সিল সদস্য ও এডিটেরিয়াল বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন এফসিএ হিসাব পেশা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে আইসিএবি’র গুরুত্বপূর্ণ অবদানের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএবি’র মেম্বার্স অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ও কাউন্সিল সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ এফসিএ। অন্যান্যদের মধ্যে আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট পারভীন মাহমুদ এফসিএ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই প্রকাশনাটি একদিকে যেমন একটি ঐতিহাসিক দলিল, অন্যদিকে তেমনি অনুপ্রেরণামূলক আখ্যান। এতে আইসিএবি প্রতিষ্ঠার পর থেকে এর নেতৃত্ব, অর্জন এবং অবদান তুলে ধরা হয়েছে। এই বইয়ের বর্ণনা, আলোকচিত্র ও প্রদর্শিত দলিলাদি হিসাব পেশার সমুন্নত চেতনাকে ধারণ করে এবং জাতীয় প্রতিষ্ঠান হিসাবে জনপ্রত্যাশা পূরণের আইসিএবি’র অঙ্গীকারকে প্রতিফলন করে।

অনুষ্ঠানে আইসিএবি’র চলমান রূপান্তরের অংশ হিসেবে আরো কিছু ডিজিটাল কার্যক্রমের ‍উদ্বোধন করা হয়। এগুলো হলো-আইসিএবি ইনফ্রাস্ট্রাকচার মর্ডানাইজেশন, সিএ কানেক্ট মোবাইল অ্যাপ, প্রফেশনাল ক্লিয়ারেন্স অটোমেশন ক্লিয়ার পাথ, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) আপগ্রেড, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অটোমেশন স্মার্ট এনরোল, প্রফেশনাল এক্সপেরিয়েন্স রেকর্ড পোর্টাল এক্সপেরিয়েন্স হাব এবং অটোমেটেড কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিপিডি ৩৬০।

সর্বশেষ পাওয়া সংবাদ