রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

আইসিএসবি’র নতুন সেক্রেটারী ও সিইও সাব্বিরুল আলম চৌধুরী

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) মো. সাব্বিরুল আলম চৌধুরীকে প্রতিষ্ঠানের নতুন সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ প্রদান করেছে। রোববার (৭ জুন) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

সোমবার (৮ জুন) আইসিএসবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নবনিযুক্ত সিইও মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও অধিক সময় ধরে কাজ করছেন। একজন দক্ষ কেন্দ্রীয় ব্যাংকিং প্রফেশনাল এবং আর্থিক সুশাসন বিশেষজ্ঞ হিসেবে দেশের ব্যাংকিং খাতে তার সুদীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মো. সাব্বিরুল আলম চৌধুরী বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স—এই তিনটি ভিন্ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নিজের পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিয়ন্ত্রক সংস্থায় দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতে একজন দক্ষ প্রশিক্ষক, মেন্টর এবং অতিথি শিক্ষক হিসেবেও তার ব্যাপক সুপরিচিতি রয়েছে।

আইসিএসবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, মো. সাব্বিরুল আলম চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট সুশাসন ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সাথে দেশের কর্পোরেট খাতের সামগ্রিক উন্নয়নেও তার এই নিয়োগ নতুন মাত্রা যোগ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ