বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

৭৮৪ জেলে পরিবারকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান

দেশের উপকূলীয় এলাকার ৭৮৪ জন নিবন্ধিত জেলেকে প্রায় ৭৯ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি জেলে পরিবারকে দশ হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রজনন মৌসুমে মা মাছ রক্ষার জন্য আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে দেশের উপকূলীয় এলাকার সব জেলে বা মৎস্যজীবীর একমাত্র আয়ের পথ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে তৃণমূল পর্যায়ের অসংখ্য মৎস্যজীবী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দেশের মৎস্য সম্পদের বৃহত্তর স্বার্থে জেলেদের এ ত্যাগ ও সাময়ির অসুবিধার কথা আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারের পাশাপাশি ২০২৬ সালে দেশের প্রথম কোনো ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রথম ৭৮৪ জন প্রান্তিক জেলের পাশে দাঁড়িয়েছে। উপকূলের সাতটি জেলা থেকে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধিত জেলেদের নির্বাচন করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন নোয়াখালীর হাতিয়ার ১৪৬ জন, কক্সবাজার ও টেকনাফে ১৮১ জন, বাগেরহাটের শরণখোলায় ১২৫ জন, পটুয়াখালীর আলিপুরে ১০০ জন, পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০৯ জন, বরিশালের বানারীপাড়ায় ৫৮ জন এবং বরগুনার পাথরঘাটায় ৬৫ জন।

গত ৩ জুন কক্সবাজারে আল আরাফাহ& ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জেলেদের চেক প্রদান কার্যক্রম শুরু হয়। যা শেষ হয়েছে গত ৬ জুন বরিশালে আয়োজিত চেক বিতরণ কার্যক্রমের মাধ্যমে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ& ইসলামী ব্যাংক মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাছ ধরা বন্ধকালীন সময়ে তাদের আয়-রোজগার সীমিত হয়ে পড়ে। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এসইভিপি মোঃ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান কার্যালয়ের এসএভিপি মোঃ মিজানুর রহমান। বরিশালের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস শুকুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী। অনুষ্ঠানে আলিপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হক, বানারীপাড়া শাখার ব্যবস্থাপক সৈয়দ রেজাউল করিম, পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তফা জামান ময়েন, মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসান, শরণখোলা শাখার ব্যবস্থাপক মোঃ আল আমিন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলে পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ