সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।

রবি এলিট প্রোগ্রামের নতুন অংশীদার ব্র্যান্ডগুলো হলো- বাসনওয়ালা, কার্টআপ, কফি ওয়ার্ল্ড, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (এয়ারপোর্ট ব্রাঞ্চ), হোটেল গ্র্যান্ড পার্ক, এমএইচও গ্লোবাল গ্রুপ (এএইচজেড ও এমআইই), মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন, অথবা ডটকম, পাঠাও, পারসোনা, পোরসেলেনিয়া, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, তুরাগ অ্যাক্টিভ এবং ওয়াচেস ওয়ার্ল্ড।

নতুন এসব ব্র্যান্ড পার্টনার যুক্ত হওয়ার ফলে রবি এলিট গ্রাহকেরা এখন ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, ফ্যাশন, মোবিলিটি ও ˆদনন্দিন সেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা| বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ