সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং খাতে টেকসই সাফল্যের জন্য দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। নতুন কর্মকর্তাদের শুধু পেশাগত জ্ঞান অর্জন করলেই হবে না, সততা, গ্রাহকসেবার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলিও ধারণ করতে হবে। দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ নেতৃত্ব ˆতরিতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, দক্ষ জনশক্তি যেকোন প্রতিষ্ঠানের প্রধান শক্তি। প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে পারদর্শী জনবল আগামীর ব্যাংকিংখাতের নেতৃত্ব দেবে। আমরা ব্যাংকারদের দক্ষ করে গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করছি।

এইচআরটিডিসি  কর্তৃক আয়োজিত তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও কর্পোরেট সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ