বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
কর্পোরেট

এমটিবি সিকিউরিটিজর ‘এমটিবি লেনদেন ওএমএস’ মোবাইল অ্যাপ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ পিএলসি তাদের গ্রাহকদের ডিজিটাল ট্রেডিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতে ‘এমটিবি লেনদেন’ (MTB Lenden) নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ‘এমটিবি লেনদেন’ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS)-এর আওতাধীন এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা এখন যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের সকল সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক সংক্ষিপ্ত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির সফট লঞ্চিং সম্পন্ন হয়।

নতুন এই মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা সরাসরি স্টক এক্সচেঞ্জে প্রবেশ করতে পারবেন এবং লাইভ মার্কেট ফিড দেখার পাশাপাশি রিয়েল-টাইমে নিজস্ব ট্রেড পরিচালনা করতে পারবেন। এতে রয়েছে বিস্তারিত স্টক বিশ্লেষণ, ঐতিহাসিক বাজারের তথ্য এবং গ্রাফিক্যাল চার্টসহ বিভিন্ন আধুনিক টুলস। ব্যবহারকারী-বান্ধব এবং সহজবোধ্য ইউজার ইন্টারফেস (UI) দিয়ে তৈরি এই অ্যাপটি গ্রাহকদের ট্রেডিং অভিজ্ঞতাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে।

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএলসি, চৌধুরী আক্তার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএল এবং মো. নজরুল ইসলাম মজুমদার, সিইও, এমটিবি সিকিউরিটিজ পিএলসি। এছাড়াও অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ