সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এর সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে ১,১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন (ফ্যাকো মেশিনে) এবং পরবর্তী ওষুধ ও কালো চশমা দেওয়া হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে উক্ত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশ্যে বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ফেনী জেলার অসহায় ও দুঃস্থ মানুষেরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবেন।”

চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে আসছে। উক্ত আয়োজনে ব্যাংকের পাশে থাকার জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাংকের এই ধরনের কর্মকান্ড চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এনসিসি ব্যাংক সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। যেমনঃ দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, খাদ্য নিরাপত্তার লক্ষ্যে সারাদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী, কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি বিতরণ, গরীব ও  মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, পরিবেশ সুরক্ষায় সারা দেশে বিভিন্ন স্কুল ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও গাছ লাগানো, চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং তাদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা সহ পরিবেশ এর ঝুঁকি মোকাবেলায় বিনিয়োগ করছে। এরই ধারাবাহিকতায় এবার ছাগলনাইয়া উপজেলায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য এই আয়োজন করা হল।”

সর্বশেষ পাওয়া সংবাদ