বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। ল্যাবএইড গ্রুপ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড এন্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মোঃ জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ল্যাবএইড গ্রুপের পক্ষে লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এর সিইও জনাব শরিফ মো. আবিদ; ল্যাবএইড হসপিটালস এর ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ (কর্পোরেট সার্ভিসেস ডিপার্টমেন্ট) জনাব মোঃ জাহিদুর রহমান; ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এর সিনিয়র ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) জনাব আবু নাজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক, ব্যাংকের কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ল্যাবএইড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ল্যাবএইড হসপিটালস, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এই তিন প্রতিষ্ঠানে বিভিন্ন টেস্ট এবং স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।  

সর্বশেষ পাওয়া সংবাদ