সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক প্ল্যাটফর্ম থেকেই যাওয়া ও আসার টিকেট কাটার সুবিধা দিচ্ছে দেশের সবচেয়ে বড় টিকেট ইনভেন্টরি বিডিটিকেটস। ফলে বাস কাউন্টারে না গিয়ে ঘরে বসেই ন্যায্য মূল্যে পছন্দের রুট, পছন্দের বাস অপারেটর এবং পছন্দের সিট বেছে নিতে পারছেন গ্রাহকেরা।   

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়বেন লাখো মানুষ। তবে প্রতিবছরই ঈদযাত্রার শুরুতে সাধারণ মানুষকে দুই দফায় দুশ্চিন্তায় পড়তে হয়; প্রথমে যাওয়ার টিকেট নিশ্চিত করা, আর ছুটি শেষে কর্মস্থলে ফেরার টিকেট জোগাড় করা। গ্রাহকদের এই দ্বিমুখী দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি।  

দীর্ঘদিন ধরে দেশের গণপরিবহন খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে বিডিটিকেটস। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইনস্ট্যান্ট টিকেট কনফার্মেশন এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা। ফলে কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়ার ঝামেলা ছাড়াই শতভাগ নিশ্চিন্তে টিকেট বুক করতে পারছেন ভ্রমণকারীরা।

ঈদে কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরতে এবং ছুটি শেষে ঢাকায় ফিরতে বিডিটিকেটসের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট (www.bdtickets.com) ভিজিট করতে পারেন গ্রাহকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ