সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

মেঘনা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের আওতাধীন ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এফএসএফডিসিএমএসএমই রিফাইন্যান্সিং স্কিমে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে।

এ উদ্যোগের মাধ্যমে দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের ঢাকাস্থ মূল ভবনের জাহাঙ্গীর হলে অনুষ্ঠিত হয়।

এই স্কিমের আওতায় সিএমএসএমই গ্রাহকরা বছরে ৭ শতাংশ কনসেশনাল সুদহারে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে।

এই উদ্যোগটি ক্লাস্টারভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করবে, যা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ