সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

আইপিডিসির ‘উচ্ছ্বাস কার্ড’ গ্রাহক সেবায় নতুন মাত্রা

গ্রাহকদের জন্য বিশেষ লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে ‘আইপিডিসি উচ্ছ্বাস কার্ড’ চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। নতুন এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি উচ্ছ্বাস কার্ড’ একটি নন-পেমেন্ট ও নন-ক্রেডিট প্রিভিলেজ কার্ড। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা লাইফস্টাইল, ডাইনিং, ট্রাভেল, হেলথকেয়ার, শিক্ষা, ইলেকট্রনিক্স, হোটেল-রিসোর্ট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্টসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় সুবিধা ও বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য বিদ্যমান অফার ও সুবিধাগুলোকে আরও সহজলভ্য, দৃশ্যমান এবং ব্যবহারবান্ধব করে তোলাই তাদের লক্ষ্য। গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও জীবনধারা বিবেচনায় ‘জাগো’, ‘জয়ী’, ‘এলিট’ এবং ‘ইনফিনিট’ এই চার ধরনের কার্ড চালু করা হয়েছে।

এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি বিশ্বাস করে, আর্থিক সম্পর্ক শুধুমাত্র পণ্য ও সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি হওয়া উচিত একটি অর্থবহ অভিজ্ঞতা। ‘উচ্ছ্বাস কার্ড’ আমাদের গ্রাহকদের প্রতি সম্মান, স্বীকৃতি এবং তাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত মূল্য সংযোজনেরই প্রতিফলন।”

‘উচ্ছ্বাস কার্ড’ চালুর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং আর্থিক সেবায় ভিন্নধর্মী অভিজ্ঞতা নিশ্চিত করার পথে প্রতিষ্ঠানটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ