বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
কর্পোরেট

২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের অবস্থান

সম্প্রতি কিছু গণমাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র নারায়ণগঞ্জ শাখার এলসি (Letter of Credit) লেনদেন সংক্রান্ত অভিযোগ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ব্যাংক স্পষ্টভাবে জানাচ্ছে যে উল্লিখিত অভিযোগগুলো মূলত ২০১৭-২০২৩ সালে নারায়ণগঞ্জ শাখায় সংঘটিত যা তৎকালীন চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সময়কার। প্রিমিয়ার ব্যাংক এ ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছে যাতে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয়। 

অতীতে কোনো অনিয়ম ঘটলেও (যা বর্তমানে তদন্তাধীন) তা ব্যাংকের নীতি বা বর্তমান ব্যবস্থাপনার প্রতিফলন নয়। ব্যাংক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এলসি লেনদেন পরিচালনা করছে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন: “আমাদের অডিটে দায়গুলো সংশ্লিষ্ট ২৬ প্রতিষ্ঠানের কারখানা মালিকদের নামে শনাক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে একটি স্বাধীন ফরেনসিক অডিট পরিচালিত হচ্ছে, যাতে পুরো পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাই এবং তদন্ত শেষে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে পারি।”

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মনজুর মফিজ বলেন: “আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের আশ্বস্ত করতে চাই যে প্রিমিয়ার ব্যাংক আর্থিকভাবে সুদৃঢ় এবং পরিচালনাগতভাবে স্থিতিশীল। বর্তমানে যে অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে প্রিমিয়ার ব্যাংকের সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। আমরা ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যবেক্ষণ জোরদার করেছি এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত  পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।”

সর্বশেষ পাওয়া সংবাদ