বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য “মাইন্ড ম্যাটারসঃ ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন” শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করেছে, যা ব্যাংকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান।

তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক- যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য—নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। এছাড়া, অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস) এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ার (পিএইচকিউ) এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এসব টুলস অংশগ্রহণকারীদের নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণ্নতা শনাক্ত ও ব্যবস্থাপনায় সহায়তা করে। এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন।

এনসিসি ব্যাংকের ১৪২ জন নারী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া, দেশব্যাপী বিভিন্ন শাখার নারী কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন| বর্তমানে পরিবর্তনশীল কর্মপরিবেশে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাংকের এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ