বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

সিংগাইরে বিড়ালে খাবার খাওয়া হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ডে বিড়াল ঢুকে খাবার খাওয়া হাজী নূর হোটেলে পচাঁবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় হোটেল মালিক মো. নাসিরউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার পৌরসভা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সিংগাইর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান।

জানা গেছে,গত ৮ মে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনের দিন রাতে প্রশাসনের লোকজন হাজী নুর হোটেলে খাবার খেতে যায়। এসময় হোটেলে খাবার স্থানে গ্লাসের মধ্য দু,টি বিড়াল ডুকে খাবার খাচ্ছিল। বিষয়টি হোটেল মালিককে অবগত করার পর কোন কর্নপাত করেননি। পরের দিন সংবাদকর্মীরা ফলাও করে পত্রিকায় সংবাদ প্রকাশ করলে প্রশাসনের নজরে পরে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ঐ হোটেলে অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা পেয়ে অর্থ দন্ড দেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পর্চাবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় এ দন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ