বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

ঝিকরগাছায় নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ জুন) রাতে। তিনদিন নিখোঁজের পরে রোববার (৯ জুন) ভুক্তভোগী ওই নারী ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী ওই নারী যশোর শহরে একটি খাবারের হোটেলে কাজ করেন। এঘটনায় মঙ্গলবার বিকেলে দুই আসামীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

তারা হলেন-মল্লিকপুর গ্রামের মৃত লুতা মিয়ার ছেলে ঝন্টু মিয়া (৩৮) ও আনছার আলীর ছেলে শাকিল হোসেন (২৪)। এর আগে সোমবার সকালে ভুক্তভোগী ওই নারীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুইজনকে আসামী করে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী মানষিক রোগে ভুগছিল এবং সে হাবাগোবা ও সরল প্রকৃতির। তার স্বামীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে মল্লিকপুর গ্রামের ঝন্টু হোসেন ও শাকিল হোসেন তাকে বৃহস্পতিবার রাতে পাশের গ্রামে একটি মাঠে নিয়ে যায়। সেখানে আরো দুজনকে ডেকে এনে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ভুক্তভোগী নারীর মা ধর্ষনের অভিযোগ আনেন। অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। গতকাল মঙ্গলবার ১১ জুন অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হবে। এঘটনায় আর কারা জড়িত সেটা জিজ্ঞাসাবাদ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ