শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

এনএসআই পরিচয়ে ভুয়া নিয়োগ, প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে ভূয়া নিয়োগ দিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় প্রতারণা স্বীকার আশিক সিনথি এবং কানিজ ফাতেমা নামে দুজন ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

গত শনিবার জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসআই) তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ও (এনএসআই) এর যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম পশ্চিমপাড়া স্থানীয় শহিদ মিয়ার ৫তলা ভবনের ফ্ল্যাটে থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশিক্ষণ মডিউল বই, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার (১৩ মে) দুপুরে জিএমপি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাজির আহমেদ।

image-28

সংবাদ সম্মেলন পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসআই) পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে চাকুরী দেওয়ার কথা বলে নিরহ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্রটি। এছাড়া প্রতারক চক্রের সদস্যরা ফেইসবুক আইডি ব্যবহার করে দেশের যুবক-যুবতিদের চাকুরী প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে এনে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) হিসেবে প্রশিক্ষণ প্রদান এবং নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড প্রদান করে বিভিন্ন জেলার থানায় পোস্টিং, বদলী দিয়ে থাকে এবং তাদের কে নিজেদের তৈরি বিধি মোতাবেক পদোন্নতি ও শাস্তি প্রদান করে হত।

সর্বশেষ পাওয়া সংবাদ