বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিশেষ প্রতিবেদন

ফেইসবুকে নিয়োগ প্রতারণা: ফায়ার সার্ভিসম্যান আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রামপ্রসাদ চন্দ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

রামপ্রসাধ মৌলভীবাজারের রাজনগর থানার অন্তর্গত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে গ্রামের পিযুস চন্দ শীলের পুত্র।

গত সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।

তিনি জানান, রামপ্রসাদ দীর্ঘদিন যাবত ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের ভূয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকুরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ আত্মসাত করে। বিষয়টি নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এরপরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজারের রাজনগর থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, যারাই প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ