শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ভাগিনাকে ফাঁসাতে নিজ ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলা, অতঃপর

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের কিশোর বয়সী ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলা দায়ের করেছিলেন খাগড়াছড়ির এক ব্যক্তি। সিআইডি পুলিশ ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করার পর এই ঘটনার আসল তথ্য জানা গেছে। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে।

অপহরণের ২ বছর পর খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার ভিকটিম মকবুল হোসেন (১৭) কে চেঙ্গুছড়ি এলাকা থেকে উদ্ধার করেছে খাগড়াছড়ি জেলার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধারকৃত ভিকটিম মানিকছড়ি থানার ৪নং তিনটহরী ইউনিয়নের চেংগুছড়ি গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

খাগড়াছড়ি সিআইডি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ হোসাইন বলেন, খাগড়াছড়ি জেলার একটি সিআর মামলায় গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি থানাধীন চেঙ্গুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার ভিকটিমকে দীর্ঘ দুই বছর পর উদ্ধার করা হয়েছে। বিজ্ঞ আদালতে ভিকটিমকে উপস্থাপন করলে আদালত ভিকটিমের জবানবন্দী গ্রহণ করেন।

এতে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। আপন ভাগিনা গ্রাম পুলিশকে ফাঁসাতে নিজ ছেলেকে রাঙ্গামাটি জেলাধীন বরকল থানা এলাকার হরিণা নামক স্থানে লুকিয়ে রেখে অপহরণ মামলা সাজিয়ে ছিলেন ভিকটিমের পিতা আব্দুল খালেক।

জানা যায়, ২০২৩ সালের শুরুতেই মানিকছড়ি থানার তিনটহরী ইউনিয়নের চেংগুছড়ি গ্রাম থেকে মো. আব্দুল খালেকের ছেলে মকবুল হোসেন (১৭) নিখোঁজ হয় বলে জানান। পরে মকবুলের মামা মো. আব্দুল খালেক (৭৪) বাদি হয়ে খাগড়াছড়ি আদালতে অপহরণের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ