সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা
advertisement
বিশেষ প্রতিবেদন

ধর্ষণের ঘটনা সালিসে মীমাংসার অভিযোগ, আ.লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা করায় থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু সহ ৯জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এনায়েতপুর মুদিপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর দুপুরে ভিকটিম নারী (২২) কে উদ্ধার এবং গ্রামের অভিযুক্ত আয়নাল হক প্রামানিক (৬২) কে গ্রেপ্তার করে পুলিশ।

নির্যাতীত তরুণীর স্বজন ও স্থানীয়রা জানায়, বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় সে মায়ের সাথে থাকতো। মঙ্গলবার ভোরে তার মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে প্রতিবন্ধি ওই তরুণী বাড়ির বাইরে হাটাহাটি করছিল। তখন তাকে ফুসলিয়ে এলাকার হাজী কোরবান তালুকদারের নির্জন বাগানবাড়িতে নিয়ে বৃদ্ধ আয়নাল হক ধর্ষন করে। পাশে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের কোচিং করানোর সময় বিষয়টি দেখে পাশের লোকজনকে অবহিত করে ঐ ধর্ষককে ধরে ফেলে। পরে ঘটনাটি দ্রুত ধামাচাপা দিতে গ্রামের বাসিন্দা এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুকে ম্যানেজ করে তার নেতৃত্বে শালিসী বৈঠক বসে। তখন গ্রামের মাতব্বর ছানোয়ার হোসেন (ছানু তালুকদার), নুরু মোদী সহ কয়েকজন বসে আহম্মদ মোস্তফা খান বাচ্চু অপরাধী ধর্ষক আয়নাল হককে ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে। এছাড়া ধর্ষীতা নারীকেও থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। তখন ঐ নারী পুলিশের কাছে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।’

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে একা পেয়ে র্ধর্ষণ করেন আয়নাল ব্যাপরাী। এ ঘটনা ধামাচাপা দিতে এনায়েতুপর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে ৫০ হাজার টাকায় মিমাংসাও করা হয়। খবর পেয়ে আমরা ধর্ষককে আটক করেছি। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ধর্ষক আয়নাল হক, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু সহ আরো ৭ মাতবরকে আসামী করা হয়েছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু কোন কথা বলতে রাজী হননি।’

সর্বশেষ পাওয়া সংবাদ