সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা
advertisement
বিশেষ প্রতিবেদন

উল্লাপাড়ায় হজ্ব এজেন্সি মালিকের টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হজ্ব এজেন্সি মালিকের টাকা ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। স্বজন ট্রাভেলস এন্ড ট্যুরস্ এর মালিক উপজেলার বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে ৩ জনকে আসামি করে গত ২৬ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং -৩৭/২৪।

আগামী ১৪ মার্চ তারিখের মধ্যে উল্লাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলার আসামিরা হলো- উপজেলার বিনায়েকপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ আবু তালেব (৪২), মোঃ জাকির হোসেন (৩৮) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিশলুটি গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৬)।

বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লেখিত আসামিরা আমি হজ্ব এজেন্সির ব্যবসা করি বলে মাঝেমধ্যেই চাঁদার দাবি করে আসছিল। ঘটনার দিন উপজেলার উধুনিয়া এলাকা থেকে হজ্জের টাকা কালেকশন করে বাড়ী ফেরার পথে কায়ড়া বাজারের পাশে আসামিরা বাদীর মোটরসাইকেলের গতি রোধ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ব্যাগে থাকা সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

মামলার বিবাদী মোঃ আবু তালেব এ সব ঘটনা অস্বীকার করে বলেন, আমার ভাগ্নি জামাই সাইফুল ইসলামকে কয়ড়া ফাজিল মাদ্রাসায় প্রভাষক পদে চাকুরী দেওয়ার কথা বলে সুপার সামাদ সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাড়ে ২১ লক্ষ টাকা নেয়। পরে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের একটি এফ. আই.আর পেয়েছি। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন আদালতে দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ