শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

গোয়েন্দার অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৩৮০ বস্তা, ৫০ কেজি ওজনের ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) রাজনগর উপজেলার মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় জনৈক শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে পরিচালনা করেন এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তার মোট ১৯,০০০/ (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য একশত চল্লিশ টাকার সমপরিমাণ যার সর্বমোট মূল্য প্রায় ২৬,৬০,০০০/(ছাব্বিশ লক্ষ ষাট হাজার) টাকা। চিনি পাচারকারী এই চক্রটি সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে আনা হয়েছে বলে তারা জানিয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, “চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দু’জন এবং পলাতক দু’জনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সনের ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ