শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার মদিনা ক্লিনিক ও গ্রীন লাইফ মেডিকেল সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে একটি টিম।

অভিযানে ওই দুটি প্রতিষ্ঠানের ফ্রীজ থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয় এবং প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। এ সময় সদর হাসপাতাল মোড়ে অবস্থিত মদিনা ক্লিনিকের ফ্রীজ থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ অজ্ঞান করার ইনজেকশন উদ্ধার করা হয়। একই সাথে মদিনা ক্লিনিকের বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়। সে অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫২ ধারায় মদিনা ক্লিনিক মালিক হুমায়ন কবিরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে শতর্ক করা হয়।

অপরদিকে, সদর হাসপাতাল এলাকায় অবস্থিত গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন পরীক্ষা করার মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠান মালিক আরফিনা খাতুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগীতা করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

এসময় উপস্থিত জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ