শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের সৎ মায়ের বিরুদ্ধে মেয়ে নুসরাত জাহান (৪) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

মৃত নুসরাত জাহান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামের মো.সজিব কাজীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গীলাতলা গ্রামের শিশু নুসরাতের বাড়িতে প্রতিদিনের ন্যায় তাকে গোসল করানোর জন্য খুঁজছিলো তার দাদি পান্না বেগম। পরে তাকে না পেয়ে নুসরাত এর সৎ মা জোবাইদাকে জিজ্ঞেস করলে সে জানায় নুসরাত ঘরে ঘুমিয়ে আছে। পরে তিনি ঘরে গিয়ে নুসরাতকে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি। এরপর তিনি নুসরাতকে ঘরে ঘাটের উপর শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন কিন্তু তার ডাকে সে সাড়া দেয়নি। এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে নুসরাতকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবাইদা আমার ভাতিজিকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই। আমি ওই সৎ মায়ের ফাঁসি চাই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পিতা সজীব কাজী ও তার সৎ মা জোবাইদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ