শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ফলের ক্যারেটে ফেনসিডিল পাচার করার সময় যুবক আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ফলের ক্যারেটে ফেনসিডিল পাচার করার সময় জনি আলী (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ফলের ক্যারাটে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেলসিডিল সহ জনি নামের একজনকে আটক করে। আটককৃত জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আজ সােমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ