সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিশেষ প্রতিবেদন

নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য জানান।

এর আগে রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ (৩৬), নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার শায়েদ আলীর ছেলে মো: পাভেল (৩৩) ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪০)।

ডিবি’র ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় তিনজনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা কক্সবাজার হতে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল। এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় ৩ জনের বিরদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ