শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

যুবকের জাম্পারের পকেটে মিলল ২ কোটি টাকার এলএসডি মাদক

শহীদুজৃজামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এলএসডিসহ কুদ্দুস আলী নামের এক যুবককে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ( বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত কুদ্দুস আলী কাকডাঙ্গা গ্রামের তাছের আলীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়।

এ সময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলী নামের এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশিকালে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় আটকৃত কুদ্দুসের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ