শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় দুটি ক্লিনিককে জরিমানা, ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা ও এক ভূয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড এবং রেজিস্ট্রেশন না থাকার অপরাধে অপর এক ক্লিনিক মালিককে ১০ দিনের কারাদণ্ডসহ সিলগালা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টার, স্বদেশ ক্লিনিক এবং আস্থা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল। 

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী আজ বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ সময় ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে সাতক্ষীরা শহরের সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ ছাড়া সেখানকার ভূয়া চিকিৎসক বিপুল কুমার দাস ওরফে বিকে দাসকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে, রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সীল গালা করা হয়। একই সাথে ওই প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব -৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকারসহ অন্যান্যরা।

সর্বশেষ পাওয়া সংবাদ