শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

ভোটারদের বাড়ি বাড়ি কাপড় কাঁচা পাউডার বিতরণ, ফ্রীজ প্রতীকের দুই কর্মীকে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধী লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গায় ফ্রীজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ রাজ্জাক খানের দুই কর্মীকে জরিমানা করা হয়েছে। ভোটারদের বাড়িতে বাড়িতে কাপড় কাঁচা পাউডার বিতরণ করার অভিযোগে দু’জন কর্মীকে জরিমানা করা হয়।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ও শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে কাপড় কাঁচা পাউডার বিতরণ করছিলেন ওই দুই কর্মী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দু’জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

তারা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে আবু বক্কর এবং কুতুবপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে মনজিত হোসেন। তারা দু’জনই ফ্রীজ প্রতীকের কর্মী বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্রীজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে ডিটারজেন্ট পাউডার বিতরণ করছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায়। ঘ

টনার সত্যতা প্রমানিত হওয়ায় নির্বাচন আচরণ বিধী লঙ্ঘনের দায়ে ওই দু’জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ