শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

৩০০ ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশী করে ওই ইয়াবা উদ্ধার করেছেন।

বিজয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

গ্রেপ্তারকৃত হলেন- চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম (৫৯)। সে কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভিতরে প্রবেশ করতে যায়। এসময়ে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশী করে। পরে তার ইউনিফর্মের প্যানের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পান। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ