শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

চা-বাগানে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আটক ৩

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা-বাগান এলাকায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর একটি দল।

শনিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- এমদাদুল হক মিলন হরফে রিপন মিয়া (৩৮), মো. নাজমুল অরফে নাজমুল হক হরফে নাজমুল ইসলাম (৩১) ও মো. হৃদয় মিয়া (২৮)।তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।গত শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সূত্রের বরাতে জানায়, গত বুধবার রাত তেলিয়াপাড়া চা-বাগানের পতিত ঘরের সামনে পাকা রাস্তার উপর চা-বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১৫-১৬ জনের ডাকাত দলের সক্রিয় সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে। ডাকাতরা যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে গত ১৩ ডিসেম্বর গাড়ীচালক বাদী হয়ে হবিগঞ্জের মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ