শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

সিরাজগঞ্জের যুব মহিলা লীগ নেত্রীর ছেলেসহ ৩ জন কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদেশী মদসহ সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মনোয়ারা খাতুন শিল্পীর ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। বর্তমানে নাটোর জেলা কারাগারে রয়েছে তারা।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম খান এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম থানার রয়না ভরট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- তাড়াশ উপজেলা পৌর সদরের প্রফেসর পাড়ার ইয়াকুব আলী মাস্টার ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মনোয়ারা খাতুন শিল্পী দম্পতির ছেলে শেখ সাদী স্বরণ (২৮), একই এলাকার আফসার আলীর ছেলে আসলাম হোসেন (২৪) ও মোসলেম উদ্দিনের ছেলে রহমত আলী (২৪)

মদ নিয়ে আপনার ছেলে পুলিশের হাতে গ্রেফতার জানতে চাইলে জেলা যুব-মহিলা লীগের সহ-সভাপতি মনোয়ারা খাতুন শিল্পী বলেন, আমি খাইতে বসেছি, আপনার সঙ্গে পড়ে কথা বলছি বলে ফোন কেটে দেয়। পরে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এস.আই’) খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রয়নাভরট নামক এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে বিদেশী মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ