বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ফেসবুকে লেখালেখির জেরে তরুণকে কুপিয়ে হত্যা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ফেসবুকে নিয়ে লেখালেখির ঘটনায় রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাশের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল করি পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ করেছে।

রেজাউল করিম নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, গতকাল বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের বাবা চেরাগ মিয়ার সাথে পাশের বাড়ির রনির বাবা নুরুল এর সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমের বাবা ও মায়ের পর আক্রমণ চালায়। পরে নাঈম ও তার বোন এগিয়ে আসলে তাদের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে নাঈমকে নুরুল ও তার ছেলে রনিসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে আঘাত করে পালিয়ে য়ায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদকে জানান, এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ