শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
বিশেষ প্রতিবেদন

নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.জাকির (৩৫) একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০) মো.জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখন্ড গলানো উদ্ধার করে। যাহার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ