শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় ৬ কোটি টাকার এলএসডি মাদকসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ৬ কোটি ২৪ লক্ষ টাকার এলএসডি মাদক ও ১শ পিচ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মাহমুদপুর এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ আলম (৩৮) নামের ব্যাবসায়ীসহ এ সব মাদক আটক করে।

আটককৃতের নাম মো. মাসুদ আলম(৩৮)। সদর উপজেলার মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরারপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ আলমের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৬ বোতল (এলএসডি) মাদক ও ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৬ কোটি ২৪ লক্ষ টাকা। উক্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামীকে আদালত পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ