মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলীপুর ঢালীপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল মাস্টারমাইন্ড আলিমুদ্দীন গাজি ও রফিকুজ্জামান রফিককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার লক্ষীদাঁড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আলিমুদ্দীন গাড়ি ভোমরার লক্ষীদাঁড়ি গ্রামের মৃত আনারুদ্দীন গাজির ছেলে ও রফিকুজ্জামান রফিক শহরের রসুলপুর এলাকায় বাসিন্দা।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ভোমরার ব্যবসায়ী আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ ব্যবসায়ীক কাজে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরার দুটি ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে তারা মোটরসাইকেলে ভোমরায় যাচ্ছিলেন। একপর্যায়ে বিকালসোয়া পাঁচটার দিকে আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মেহেদী হাসান মুন্না নামের একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমীর হামজা বাদি হয়ে মুন্না, রফিক,আরাফাত ও আলীমুদ্দীন গাজীকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানায়, মুন্না ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। এর গত রোববার মামলার অন্যতম আসামী শহরের রসুলপুর এলাকার রফিকুজ্জামান রফিককে সদর থানার কুচপুকুর এলাকা থেকে লুণ্ঠিত প্রায় ৪ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

অপরদিকে অপর আসামি আরাফাত হোসেন গত রোববার আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামী আলিমুদ্দীন গাজী ও রফিকুজ্জামান রফিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ