বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এসআই খোকন চন্দ্র এর বিরুদ্ধে। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন। এ ঘটনায় গত মঙ্গলবার ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজ ছাত্র।

অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জের মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

অভিযোগপত্রে রাকিবুল হাসান বলেছেন, ‘গত ২৪ জুন আদালতে একটা মামলা করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই খোকনকে দেয়। কিন্তু, এসআই খোকন আসামিপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামিপক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। এসআইয়ের মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে এসআই খোকন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবেদনে শেখ সাদীর ভাই সালাউদ্দিন পটল নিহতের জায়গায় ভুলক্রমে শেখ সাদী হয়ে গেছে।’

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ