শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ছাত্র আন্দোলনে দু’হাতে ২ পিস্তল নিয়ে গুলি করা রুবেল গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই বন্দুক দিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টায় কুমিল্লার দাউদকান্দি থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। তার দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে র‍্যাবের নজরদারি মাধ্যমে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, রুবেলের বাসা রাজশাহীর লক্ষীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ